সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

রাজনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা মেদিনীমহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদরাসায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

রাজনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা

মেদিনীমহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদরাসায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

মোফাজ্জল হোসেন শায়েখ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

 

মৌলভীবাজারের রাজনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ, নাত, কুইজ ও বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৩১ আগস্ট) উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদরাসা ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি মাওলানা আব্দুর রশিদ শারতুনি। সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম নুরীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

 

এতে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল মুমিন, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য হাজী আলমাস আলী, অভিভাবক সদস্য আব্দুল জলিল, মুন্সিবাজার ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক শায়েখ তালুকদার এবং সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, আব্দুস সত্তার, রাসেল আহমদ, কামিল আহমদ, সাজ্জাদ সাজু, রায়হান আহমদ, নাজাত খান ও নাহিদ আহমদ উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগিতায় মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা হামদ, নাত, কুইজ ও বক্তব্য প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী চেতনা বিকাশে এ ধরনের কার্যক্রম ভূমিকা রাখবে।

 

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করাই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

অনুষ্ঠানের শেষপর্যায়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি, মাদরাসা, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।