সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

লাকড়ির পাওনা টাকা দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ

লাকড়ির পাওনা টাকা দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার পূর্বধলায় লাকড়ি বিক্রির পাওনা টাকা পরিশোধ করতে গিয়ে দিলু আরা (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে তাকে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলু আরা ওই গ্রামের সৌদি প্রবাসী এনামুল হকের স্ত্রী। অভিযুক্ত বাবুল মিয়া (৩০) একই গ্রামের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতিবেশী বাবুল মিয়ার কাছ থেকে আমগাছের কিছু লাকড়ি কিনেছিলেন দিলু আরা। রোববার সন্ধ্যায় ওই লাকড়ির পাওনা টাকা পরিশোধ করতে তিনি বাবুল মিয়ার বাড়িতে যান।

অভিযোগ রয়েছে, বাড়িতে একা পেয়ে বাবুল মিয়া অসৎ উদ্দেশ্যে দিলু আরার ওপর চড়াও হন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে দিলু আরার নিজের ওড়না দিয়ে তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়। পরে গুরুতর আহত ও অচেতন অবস্থায় তাকে বাড়ির পাশের আজিজুলের বাঁশঝাড়ের জঙ্গলে ফেলে রেখে বাবুল পালিয়ে যান বলে অভিযোগ।

খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দিলু আরাকে উদ্ধার করে। উদ্ধারের সময় তার শ্বাস-প্রশ্বাস চলছিল। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়।

তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আনুমানিক ৯টার দিকে দিলু আরাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা হাসপাতালে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পলাতক অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গৃহবধূ দিলু আরার মৃত্যুর খবরে লালচাপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তবে হত্যার অভিযোগের বিষয়টি তদন্তাধীন; ময়নাতদন্ত ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে।