সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

নেত্রকোনায় ২০কেজি গাজা সহ আটক-৩

নেত্রকোনায় ২০কেজি গাজা সহ আটক-৩

 

সুজাদুল ইসলাম ফারাস,

নেত্রকোনার মদনে ২০কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব। এ সময় নারীসহ তিন কারবারি কে আটক করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার উচিতপুর বাজারে র‍্যাব-১৪ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

বুধবার সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার গ্রেপ্তারকৃতদের নেত্রকোনার আদালতে পাঠানো হবে।

 

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের মিলন মিয়ার মেয়ে সালমা আক্তার (৩৪), একই এলাকার চাঁন মিয়ার মেয়ে মিনা বেগম (৪৬) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার লালপুর গ্রামের আলী আজমের ছেলে মোঃ হৃদয় হাসান (২৪)।

 

মামলার এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নৌপথে এসে উচিতপুর ট্রলার ঘাটে নামেন মাদক কারবারিরা। এখান থেকে নেত্রকোনার দিকে রওয়ানা দেন। এদিকে গোপন সংবাদ পেয়ে য়মনসিংহ র‍্যাব-১৪ সকালে এসে উচিতপুর অবস্থান নেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালানোর চেষ্টা করেন। এ সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের তল্লাশি চালিয়ে সালমা আক্তারের সাথে থাকা একটি ট্রাভেল ট্রলি ব্যাগ থেকে চারটি প্যাকেটে ১০কেজি গাঁজা, হৃদয় হাসানের কাছ থেকে একটি বাজারের ব্যাগে তিনটি প্যাকেট সাড়ে ৭কেজি গাঁজা ও মিনা বেগমের কাছে টাকা একটি স্কুল ব্যাগের একটি পকেটে আড়াই কেজি গাঁজা পাওয়া যায়। পরে এগুলো জব্দ করে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‍ ময়মনসিংহ র‍্যাব-১৪ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেন। বুধবার দুপুরে মদন থানা পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করেন।