সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

নিখোঁজের সাত দিন পর মাটির নিচে মিলল নারীর মরদেহ, সাবেক স্বামী আটক

নিখোঁজের সাত দিন পর মাটির নিচে মিলল নারীর মরদেহ, সাবেক স্বামী আটক

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

নেত্রকোনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর নাজু আক্তার (৩৪) নামের এক নারীর মরদেহ মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর সাবেক স্বামী নুরুল আমীন (৪০)কে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামের একটি মাঠের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, গত ১৮ সেপ্টেম্বর নাজু আক্তার নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ২২ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ভাই শুভ। জিডির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ।

পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে নাজুর সাবেক স্বামী নুরুল আমীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নুরুল আমীন নাজুকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের মাঠে মাটির নিচে পুঁতে রাখা নাজুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাজু আক্তার নুরুল আমীনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের জেরে ক্ষোভ ও আক্রোশ থেকে নাজুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আমীন জানিয়েছেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নুরুল আমীন পুলিশ হেফাজতে রয়েছেন।

ওসি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।