সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

নেত্রকোনায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি

নেত্রকোনায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান ও একমাত্র আসামি রবিউল আউয়াল ওরফে রবিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী (৩২) জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর চার বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই (মাইজপাড়া) গ্রামে বাবার বাড়িতে বসবাস করছিলেন তিনি।

অভিযোগ রয়েছে, এ সুযোগে প্রতিবেশী রবিন ওই নারীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করতেন এবং বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টার দিকে ইশারায় ডেকে ওই নারীকে প্রতিবেশী নয়ন মিয়ার একটি ফাঁকা ঘরে নিয়ে যান রবিন। সেখানে গলায় চাপ দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার সময় প্রতিবেশী মঞ্জুরি বেগম (৪৫) ওই ঘরের দিকে এগিয়ে গেলে রবিন দ্রুত ঘর থেকে বের হয়ে উঠানে চলে আসেন। পরে ভুক্তভোগী নারীকে উদ্ধারের সময় তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ভুক্তভোগী নারী ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা পরিবারের কাছে জানান। পরে তার বাবা বাদী হয়ে গত ২৫ সেপ্টেম্বর পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলা হওয়ার পর নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়সাল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্তে অভিযান শুরু করেন। পরে এসআরবি-১, উত্তরা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রবিন ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মামলার তদন্তের স্বার্থে তার ডিএনএ প্রোফাইলিংয়ের অনুমতি চেয়ে আদালতে পৃথক আবেদন করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার রবিন খলিশাউড় ইউনিয়নের চারবারের নির্বাচিত ইউপি সদস্য কামাল উদ্দিন তালুকদার ওরফে কামাল মেম্বারের ছেলে। পরিবারের রাজনৈতিক ও সামাজিক প্রভাব ব্যবহার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।