সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

দুর্গাপুরে সাংবাদিক আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যা ‘আমার স্বামী আমার সুপারম্যান ছিলেন’ সহধর্মিণীর হৃদয়বিদারক স্ট্যাটাসে কাঁদছে নেত্রকোনা

দুর্গাপুরে সাংবাদিক আলিফকে প্রকাশ্যে গুলি করে হত্যা

‘আমার স্বামী আমার সুপারম্যান ছিলেন’ সহধর্মিণীর হৃদয়বিদারক স্ট্যাটাসে কাঁদছে নেত্রকোনা

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

মাথার ওপর বটবৃক্ষের মতো ছায়া হয়ে থাকা মানুষটি এখন আর নেই। দুই সন্তানকে আঁকড়ে ধরে শুধুই অপলক দৃষ্টিতে চেয়ে আছেন তিনি। যে মানুষটি একটু থমকে দাঁড়ালেই ভালোবেসে বলতেন, “আমাকে কি আর কখনো দেখসনাই? ছবি তুলে কতক্ষণ দেখতে থাক, ততক্ষণে আমি মামার দোকান থেকে আসি”—সেই চেনা মানুষটি আজ চিরতরে নীরব। কথা বলছেন না, আর কোনো দিন বলবেনও না।

সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার থাকায় নেত্রকোনার দুর্গাপুরে সন্ত্রাসী গুলিতে নির্মমভাবে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের মৃত্যুর পর তাঁর স্ত্রী আনন্দিতা সাংমার ফেসবুক স্ট্যাটাস নেত্রকোনাসহ সারা দেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। নিহত স্বামীকে স্মরণ করে দেওয়া সেই আবেগময় পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় এক শোকাচ্ছন্ন পরিবেশ।

আনন্দিতা লিখেছেন, বয়সের ব্যবধান থাকলেও স্বামী আলিফ তাঁর সঙ্গে সব সময় হাসিখুশি থাকতেন, ছোটখাটো আবদার আর ছেলেমানুষি সামলে রাখতেন অসীম মমতায়। দুই সন্তানের দেখাশোনা, ঘরের কাজ সামলে স্ত্রীর কলেজে যাওয়া সবকিছুর নেপথ্য কারিগর ছিলেন আলিফই। স্ত্রীর ভাষায়, “আমার ঘরেই একজন ‘সুপারম্যান’ ছিলেন। সারাদিন বাইরে কাজ শেষে ফিরেও তিনি সংসারের কাজে হাত বাড়াতেন। সকালে আমাকে খাইয়ে, বই গুছিয়ে কলেজের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে তারপর নিজের কাজে যেতেন।”

গভীর রাতে আকাশ দেখতে চাওয়ার আবদার মেটানো, শরীর খারাপ করলে সেবা করা, কিংবা শত রাগের মুখেও মুচকি হেসে উড়িয়ে দেওয়া স্বামীর এমন অসংখ্য ভালোবাসার স্মৃতি এখন আনন্দিতার কাছে শুধুই যন্ত্রণা। দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তা আর বাবার ছায়াহীন ভবিষ্যতের কথা ভেবে শিউরে উঠছেন এই মা। নিহত স্বামীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জীবদ্দশায় স্বামী অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে ছোট বোন হিসেবে সবার কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন তিনি।

এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডে শুধু পরিবার নয়, পুরো এলাকায় জাঁকিয়ে বসেছে বিচারহীনতার আতঙ্ক। আলিফ ফকিরের শাশুড়ি শিলা রাংসা ক্ষোভ ও শোক প্রকাশ করে বলেন, “দুর্গাপুরে গত কয়েক বছরে একের পর এক হত্যাকাণ্ড ঘটেছে সোমেশ্বরী নদীর ঘাটে মজিবুর হত্যা, বাজারে পুলিশ কর্মকর্তা হত্যা, আদিবাসী নেতা ও ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যা। কিন্তু কোনোটারই সঠিক বিচার হয়নি। এবার আমার জামাতাকে এতগুলো গুলি করে মেরে ফেলা হলো। দুটি ছোট বাচ্চা নিয়ে আমার মেয়েটা এখন কীভাবে বাঁচবে? আমরা কার কাছে বিচার চাইব?”

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও সাংবাদিকতার জেরে হামলার শিকার হয়েছিলেন আলিফ। গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুরের তেরিবাজার ঘাটে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করে। ওই ঘটনায় আলিফ বাদী হয়ে মামলা করেছিলেন এবং গ্রেপ্তার আসামি দুজন বর্তমানে জামিনে রয়েছে। স্বজনদের অভিযোগ, সম্প্রতি ফেসবুক পেজে স্থানীয় যেসব অপরাধী ও চোরাচালান চক্রের বিরুদ্ধে আলিফ কলম ধরেছিলেন, তারাই পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তিলনজিয়া এলাকায় প্রকাশ্যে গুলি করে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি দেশজুড়ে সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগের জন্ম দিয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত মূল অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।