সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

পাহাড়ার মুখে দুবাইপ্রবাসীর ঠিকানা জিজ্ঞাসা, মোহনগঞ্জে ভোরে আতঙ্কের হামলা: মুখোশধারীদের গুলিতে যুবককে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর

পাহাড়ার মুখে দুবাইপ্রবাসীর ঠিকানা জিজ্ঞাসা, মোহনগঞ্জে ভোরে আতঙ্কের হামলা: মুখোশধারীদের গুলিতে যুবককে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার মোহনগঞ্জে সাতসকালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পৌরশহরের মাইলোড়া এলাকার রামকৃষ্ণ মন্দির সংলগ্ন সড়কে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ সুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সুজন পাল খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানের কর্মচারী এবং পরিবার নিয়ে মাইলোড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হাত-মুখ ধোয়ার উদ্দেশ্যে বাসার পাশে রামকৃষ্ণ মন্দিরের পুকুরের দিকে যাচ্ছিলেন সুজন। এসময় একটি মোটরসাইকেলে করে আসা দুই মুখোশধারী দুর্বৃত্ত তার গতি রোধ করে এক দুবাইপ্রবাসীর বাড়ির ঠিকানা জানতে চায়। কথা বলার একপর্যায়ে তাদের একজন আগ্নেয়াস্ত্র বের করলে সুজন দৌড়ে আত্মরক্ষার চেষ্টা চালান। দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত চম্পট দেয়।

গুলির বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে সুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানান, গুলির আঘাত তার পিঠে লেগেছে।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার জানান, গুলিবিদ্ধ অবস্থায় সকালে সুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন তৎক্ষণাৎ তৎপর হয়। বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, “পুলিশ আলামত সংগ্রহসহ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।”