সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

জমি দখল ও অপপ্রচারের অভিযোগ অস্বীকার, পাল্টা সংবাদ সম্মেলন জামায়াত প্রার্থীর পরিবারের

জমি দখল ও অপপ্রচারের অভিযোগ অস্বীকার, পাল্টা সংবাদ সম্মেলন জামায়াত প্রার্থীর পরিবারের

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তরে প্রবাসী পরিবারের চলাচলে বাধা ও জমি দখলের অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ছেংগারচর পৌরসভায় জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল হাই শিকদারের পরিবার ও স্থানীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বড়মরাদোন এলাকার মুজাফফর সিকদার কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, প্রকৌশলী আব্দুল হাই শিকদার ও তাঁর পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অসত্য তথ্য ছড়িয়ে তাঁদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

লিখিত বক্তব্যে আব্দুল হাই শিকদারের ছোট ভাই ও পিজি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, “অভিযোগকৃত স্থানে তাঁদের পূর্বপুরুষদের কবরস্থান রয়েছে। পারিবারিক কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেই সেখানে সীমানা বেড়া দেওয়া হয়েছে।”

চলাচলের পথ নিয়ে বিরোধের বিষয়ে তিনি বলেন, “আমরা কাউকে চলাচলে বাধা দিতে চাই না। পূর্বপুরুষদের কবর রক্ষা করা আমাদের সামাজিক দায়িত্ব। প্রবাসী মামুন মোল্লার পরিবারের যাতায়াতের সুবিধার্থে কবরস্থানের পাশ দিয়ে তিন ফুট প্রশস্ত বিকল্প পথ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে যাতায়াতের মূল নকশা ও প্রবেশমুখ নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুটা মতবিরোধ রয়েছে। আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।”

ডা. রুহুল কুদ্দুস বিপ্লব আরও অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাঁর দাবি, তাঁর ৮০ বছর বয়সী মাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি জানান। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ছেংগারচর পৌর জামায়াতের আমির রবিউল আলম বলেন, গত ১৮ অক্টোবরের মানববন্ধনটি পরিকল্পিত ছিল। তাঁর অভিযোগ, দলের মনোনীত প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের প্রচার চালানো হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক প্রতিকার দাবি করেন তিনি।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, পথ ও জমিসংক্রান্ত বিরোধের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। উভয় পক্ষের অভিযোগ ও নথিপত্র যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: মতলব উত্তরে জমি দখলের অভিযোগ অস্বীকার ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডা. রুহুল কুদ্দুস বিপ্লব।