সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা: শীর্ষ সন্ত্রাসী ‘শুটার শামীমে’র ভাগনে গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা: শীর্ষ সন্ত্রাসী ‘শুটার শামীমে’র ভাগনে গ্রেপ্তার

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা:

 

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফকে (৩২) গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত অন্যতম সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গণকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। গ্রেপ্তার প্রাঙ্গণ দুর্গাপুরের একাধিক হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার শামীম’-এর ভাগনে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে বারোটার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১৪-এর একটি দল।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৪-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মু. মাসুদ রানা। তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজ পরিচালনা করে সীমান্ত এলাকার অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করতেন।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাত আটটার দিকে স্থানীয় একটি দোকান থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক আলিফ। পথিমধ্যে অজ্ঞাতনামা অস্ত্রধারীরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত হত্যাকাণ্ডের পর নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই ছায়াতদন্ত শুরু করে এসআরবি-১৪। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত অন্যতম প্রধান সন্দেহভাজন হিসেবে আশিকুর রহমান প্রাঙ্গণকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪ অধিনায়ক আরও জানান, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে তাদের চিরুনি অভিযান অব্যা

হত রয়েছে।