সর্বশেষ
[ গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ : ] [ মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন  ] [ মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, ধরিয়ে দিলে পুরস্কার: এমপি জালাল উদ্দিন ] [ নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি ] [ দাদিকে বাঁচাতে গিয়ে রামদার কোপে গুরুতর জখম সাত বছরের শিশু ] [ ঐতিহ্যবাহী মগড়া নদী পুনর্খনন কাজের উদ্বোধন: ‘নদী দখল ও দূষণকারী যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না’ ] [ গাঁওকান্দিয়াকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী ডা. এম. এ. সালাম দিশারী ] [ নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন ] [ গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত : ] [ গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা : ] [ গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন : ] [ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা ]

ঐতিহ্যবাহী মগড়া নদী পুনর্খনন কাজের উদ্বোধন: ‘নদী দখল ও দূষণকারী যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না’

ঐতিহ্যবাহী মগড়া নদী পুনর্খনন কাজের উদ্বোধন: ‘নদী দখল ও দূষণকারী যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না’

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোণার মানুষের প্রাণের দাবি ও ঐতিহ্যবাহী মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের পেছনের মগড়া নদীর পাড়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নেত্রকোণার উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আনোয়ারুল হক বলেন, “নদী হলো একটি জীবন্ত সত্তা। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। নদীর নাব্যতা রক্ষা ও এর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার নদী খননের যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। নদীর বুকে কোনো ধরনের অবৈধ দখল বা দূষণ বরদাশত করা হবে না; যত প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, নদী খননের মাধ্যমে মগড়া নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করা এবং নাব্যতা বৃদ্ধির ফলে কৃষি সেচ ও দৈনন্দিন গৃহস্থালি কাজে নদীর পানির ব্যবহার সহজতর হবে। এ সময় তিনি নদী সুরক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন প্রমুখ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নেত্রকোণার নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, ‘মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প’-এর আওতায় মোট ৪৮ কোটি ৪৯ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ৭টি প্যাকেজে প্রায় ৪১ কিলোমিটার দীর্ঘ নদী খনন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ আগামী ৩০ জুনের মধ্যেই এই খনন কাজ সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।