4:56 pm, Saturday, 18 April 2026

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই ‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

  • Reporter Name
  • Update Time : 09:56:47 am, Monday, 29 December 2025
  • 84 Time View

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সেই সঙ্গে এনসিপিসহ ১০ দলীয় জোটের শরিকের মধ্যে আসন বণ্টন কেমন হবে সেটি আজ রাতের মধ্যেই জানা যাবে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এই আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে ওনার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে উপহার পারি সেই প্রত্যাশা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি তার প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।’

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের আরও কাজ করার আছে।

৩০০ আসনে শরিক দলগুলোর কে কতটি আসন পেয়েছে এটা কখন জানা যাবে? জানতে চাইলে তিনি বলেন, ‘৩০০ আসনে প্রার্থী আমরা প্রায় নিশ্চিত করতে পেরেছি। আজকে রাতের মধ্যেই জানিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের এই আসন সমঝোতা কোনো জোটবদ্ধ নির্বাচন না। কিন্তু এটা অন্য যেকোনো জোটের চেয়েও শক্তিশালী হবে ইনশা আল্লাহ। প্রত্যেকে এখানে নিজস্ব প্রতীক নিয়ে আমরা ইলেকশন করব। শুধুমাত্র একটা আসনে একটি দলই থাকবেন। বাকিরা আমরা সমর্থন জানাব।’

এ সময় ‘আরেকটা রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। তাদের নাম পরে জানানো হবে’ বলেও জানান আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এদিকে ঢাকা-১৫ আসন থেকে আরও মনোনয়নপত্র দিয়েছেন বিএনপির মো. শফিকুল ইসলাম খান।

ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, এখন পর্যন্ত এই দু’টি আসনে ৩৩ জন মনোনয়নপত্র নিয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন এখন পর্যন্ত জমা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডিউটিরত অবস্থায় মাথায় গুলি করে আত্মহত্যা করলেন পুলিশ সদস্য

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই ‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

Update Time : 09:56:47 am, Monday, 29 December 2025