সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

কলমাকান্দায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৩৩ নেতাকর্মীর নামে মামলা

কলমাকান্দায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৩৩ নেতাকর্মীর নামে মামলা

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার কলমাকান্দায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা, উসকানিমূলক স্লোগান, আতঙ্ক ছড়ানো এবং সড়কের পাশে লাগানো গাছের চারা উপড়ে ফেলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে মামলার বাদী কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট কলমাকান্দা থানায় সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। এটি থানার ২৮ নম্বর মামলা।

মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন—কলমাকান্দা কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মো. হযরত আলী (২৬), খারনৈ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মামুন (২৫), মো. এরশাদুর রহমান ওরফে মিন্টু (৪৫), সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ওরফে চয়ন (৪০), মো. গোলাম হোসেন মেম্বার (৪৪), অঞ্জন সরকার ওরফে বাবন (৫০), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সেলিম এবং কলমাকান্দা সরকারি কলেজ শাখার সহসভাপতি মুন্না হাসানসহ ৩৩ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা বাজারে আসামিরা জড়ো হয়ে মিছিল বের করেন। মিছিলের আগে তারা শেখ হাসিনার নামে শপথ নেন এবং বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলে পুলিশের অভিযোগ।

এজাহারে আরও বলা হয়, দেশে চলমান বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে সরকারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আসামিরা কলমাকান্দা-ঠাকুরকোনা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বাজারের দিকে অগ্রসর হন এবং বিদ্যুৎ উপকেন্দ্রে ভাঙচুর চালানোর পরিকল্পনা করেন। তবে ভোরে ফজরের নামাজের জন্য স্থানীয় মুসল্লিরা রাস্তায় বের হতে শুরু করলে তাদের পরিকল্পনা ব্যর্থ হয় বলে মামলায় দাবি করা হয়েছে।

পরে সেখান থেকে চলে যাওয়ার সময় ২৫ আগস্ট রাত সাড়ে ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা ২০ মিনিটের মধ্যে কলমাকান্দা-ঠাকুরকোনা হাইওয়ের পূর্ব পাশে বাবনী এলাকায় লাগানো ১২টি মেহগনি গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, চারাগুলো কলমাকান্দা যুবদলের উদ্যোগে রোপণ করা হয়েছিল।

পরদিন ২৫ আগস্ট সকালে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে টহলরত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে তদন্তে আসামিদের শনাক্ত করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

কলমাকান্দা থানার এসআই মো. আব্দুল মান্নান বলেন, “এটি সরকার বাদী মামলা। মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”