নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে এমপি‘র মোড়ে একটি কাঠমিল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাসাবাড়ি, বিভিন্ন কাঠের দোকান ও পুরো এলাকা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের গভীর রাতে হঠাৎ কাঠমিলের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মাঝে মিলের ভেতরে জমানো কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত এলাকাবাসী তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এ ঘটনায় মিলের ভেতরে থাকা মূল্যবান কাঠ ও কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় দোকানপাট ও মিলের আশপাশের বাসাবাড়িগুলোতে আতঙ্ক বিরাজ করছে।
দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জনৈক কর্মকর্তা জানান, রাত ৩টার কিছু পর খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা বেশী থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় পার্শ্ববর্তী বসতবাড়ি, কাঠের দোকান সহ পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
4:56 pm, Saturday, 18 April 2026
শিরোনাম :
দুর্গাপুরে কাঠমিলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো পুরো এলাকা
-
নেত্রকোনা প্রতিনিধি ঃ - Update Time : 01:08:43 pm, Thursday, 26 February 2026
- 112 Time View
Tag :
Popular Post



















