5:50 pm, Friday, 24 April 2026

টঙ্গীতে কিশোরগ্যাং দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ফাঁকাগুলি

স্টাফ রিপোর্টার, ::

গাজীপুরের টঙ্গীতে কিশোরগ্যাং, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিশোরগ্যাং বাপ্পিগ্রুপ ও সবুজ ওরফে ভাদাইম্মা সবুজগ্রুপের সদস্যদের মধ্যে ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টায় টঙ্গীর আরিচপুর বৌ বাজার এলাকায়। কিশোর কিশোরগ্যাংদের দুই ঘণ্টাব্যাপী তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী জানান, পূর্ব আরিচপুর এলাকার বৌবাজার, রূপবানের টেক, টঙ্গী রেলব্রিজ, রেললাইন, নদীবন্দর এলাকায় মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার ও কিশোরগ্যাং নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিশোরগ্যাং নেতা বাপ্পি ওরফে পিস্তল বাপ্পি ও সবুজ ওরফে ভাদাইম্মা সবুজের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে বাপ্পিগ্রুপের বাপ্পি, বাবুল, শাহাদাত, বাবু, শাহাবুদ্দিন ও রিপন এবং ভাদাইম্মা সবুজগ্রুপের সবুজ, টেকনাফ, জসিম, শিশিরসহ উভয়গ্রুপের ৪০-৫০জন কিশোরগ্যাং সদস্য আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, সামুরাই, হকিস্টিক, এসএস পাইপ, লোহার রড নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয়গ্রুপের সদস্যরা বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ও প্রায় ২০-২৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে কিশোরগ্যাং দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ফাঁকাগুলি

Update Time : 02:25:00 pm, Thursday, 23 April 2026