5:50 pm, Friday, 24 April 2026

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেফতার।

স্টাফ রিপোর্টার, ::

গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে পূর্ব থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।

পুলিশ জানায়, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি জসিম ও আরিফকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঠান পাড়া এলাকার জনৈক মজিবরের বাড়ির একটি কক্ষ থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Update Time : 02:27:43 pm, Thursday, 23 April 2026