সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

মদনে ডিএনসির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পালিয়ে গেল কথিত মূল কারবারি

মদনে ডিএনসির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পালিয়ে গেল কথিত মূল কারবারি

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারশো পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কথিত মূল মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তার হওয়া সাবিরুল ইসলাম (২০) মদন দক্ষিণপাড়া (৩ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। পলাতক সাদ্দাম হোসেন (৩৫) একই এলাকার মো. নুরু মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় পৌনে ৬টা পর্যন্ত মদন দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিএনসির একটি বিশেষ দল সাদ্দাম হোসেনের দক্ষিণমুখী টিনশেড বসতঘর ও আশপাশে অবস্থান নিয়ে নজরদারি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবাসহ সাবিরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের শুরুতেই সাদ্দাম হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক ব্যক্তির কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত দুটি পলিপ্যাকেটে সংরক্ষিত মোট ৪০০ পিস অ্যামফিটামিনজাত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৪০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য এক লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে ডিএনসি।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত বলে সন্দেহ করা নম্বরবিহীন ১০০ সিসির একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত আলামতের বাজারমূল্য প্রায় দুই লাখ ১০ হাজার টাকা।

বুধবার সকালে প্রকাশিত ডিএনসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার বাদী হচ্ছেন সংস্থাটির উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা।

এদিকে, পলাতক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।