4:36 am, Sunday, 19 April 2026

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

  • Reporter Name
  • Update Time : 02:55:48 pm, Friday, 19 December 2025
  • 61 Time View

রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকের এই কার্যালয়ে দেওয়া আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ন্ত্রণে আনে।

রাত সোয়া ৮টার দিকে উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মাত্র কার্যালয়ে পৌঁছেছি। আধ ঘন্টা আগে উদীচী কার্যালয়ে হামলা হয়।’

হামলা ও অগ্নিসংযোগ কারা করেছে, তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আজ সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন, পাল্টাপাল্টি বক্তব্য

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

Update Time : 02:55:48 pm, Friday, 19 December 2025