ছেংগারচর পৌর ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:মোঃ মাহফুজ আলম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় অক্সফোর্ড কিন্ডারগার্টেনে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবংপ্রধানমন্ত্রী তারেক রহমান- দলীয় চেয়ারপারসন ও চাঁদপুর -২ আসনের এমপি আলহাজ্ব ড জালাল উদ্দীনের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম প্রধান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ শাহাদাত হোসেন ভুঁইয়া,মজিবুর রহমান প্রধান।
সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর জাসাস সভাপতি ফারুক হোসেন মোল্লা
ছেংগারচর পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব নুরনবী মোল্লার সঞ্চালনায় দোয়া পূর্বে বক্তব্য রাখেন
ছেংগারচর পৌর যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী জনাব নুরনবী মোল্লা, মতলব উত্তর উপজেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহদাত হোসেন ভূইয়া,ছেংগারচর পৌর জাসাস সভাপতি ফারুক হোসেন মোল্লা, ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক শিপন কাজী, পৌর মৎসজীবি দলের সাধারণ সম্পাদক কাদের মোল্লা। ৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস—এই মাসের শিক্ষাকে ধারণ করে সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:মোঃ মাহফুজ আলম 


















