5:16 pm, Saturday, 18 April 2026

মতলব উত্তরে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত

মতলব প্রতিনিধি,

মোঃ মাহফুজ আলম
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘনিয়ারপাড় এলাকায় কুমিল্লা অঞ্চলের (তিনটি জেলা) টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় একটি মাঠ দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানে গোল আলুর ‘সান সাইন’ জাতের চাষাবাদ নিয়ে কৃষকদের মাঝে ফলন কৌশল ও উৎপাদন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে পাশের একটি জমিতে এ সান সাইন জাতের আলুর চাষ করা হয়। পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতি শতাংশ জমিতে প্রায় দুই মণ আলু উৎপাদন সম্ভব হয়েছে। এছাড়া এ জাতের আলুতে পোকামাকড় ও রোগবালাই তুলনামূলক কম দেখা গেছে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী।
তিনি বলেন,” সান সাইন জাতের আলু অধিক সময় ধরে সংরক্ষণ করতে পারবেন, এটা ভাইরাস প্রতিরোধী হওয়ায় ফলন ভালো হয়।দামের বিষয়ে বলেন, আলু সংরক্ষণ করে রাখলে পরবর্তী বেশি দাম হলে বিক্রি করলে লাভবান হওয়া যাবে
সঞ্চালনায় ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন। ছেংগারচর পৌরসভার সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সার্বিক তত্বাবধানে ১০ মার্চ২০২৬ মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে কোরআন থেকে তিলাওয়াত করেন মো. মামুন মিয়াজী।
কৃষকদের মধ্য হতে বক্তব্য রাখেন মোঃ আতাউর রহমান, তিনি বলেন এ জাতের ফলন ভালো হলেও উপযুক্ত দাম পাইনি।
এ সময় ছেংগারচর পৌরসভার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডিউটিরত অবস্থায় মাথায় গুলি করে আত্মহত্যা করলেন পুলিশ সদস্য

মতলব উত্তরে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত

Update Time : 10:07:04 pm, Tuesday, 10 March 2026