নিকুঞ্জে সিএনজি স্টেশনে হঠাৎ তেল সরবরাহ বন্ধ, ভোগান্তিতে চালকরা
- প্রতিবেদক : সিরাজী বিডি
ঢাকা, ১১ এপ্রিল ২০২৬: রাজধানীর নিকুঞ্জ এলাকায় অবস্থিত একটি সিএনজি ফিলিং স্টেশনে হঠাৎ তেল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গাড়ি ও মোটরসাইকেল চালকরা।
শনিবার দুপুর প্রায় ২টা থেকে চালকরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও তেল নিতে পারেননি। এতে করে দীর্ঘ সময় ধরে যানবাহন নিয়ে অপেক্ষায় থাকতে হয় অনেককে।
স্টেশন কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, আজ আর তেল সরবরাহ করা সম্ভব নয়। আগামীকাল, ১২ এপ্রিল সকাল ১০টা থেকে পুনরায় তেল দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে।
হঠাৎ এ ধরনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। তাদের দাবি, পূর্বে কোনো ঘোষণা না থাকায় তারা অপ্রস্তুত অবস্থায় পড়েছেন এবং এতে তাদের সময় ও কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে।
চালকদের মতে, এমন পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত আগে থেকেই স্পষ্ট নির্দেশনা ও তথ্য প্রদান করা, যাতে সাধারণ মানুষ অপ্রয়োজনীয় দুর্ভোগে না পড়েন।
প্রতিবেদক : সিরাজী বিডি 


















