6:19 pm, Saturday, 18 April 2026

ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক

মাহবুব হাসান স্টাফ রিপোর্টার :

ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে তিন নারীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাত ৯.১০ মিনিটের দিকে ঝালকাঠি সদর থানার কাঠপট্টি খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবির একটি দল জানতে পারে, কাঠপট্টি খেলার মাঠের পাশে উদ্বোধন সুপার মার্কেট এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাইয়ে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে তিন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোসা. সোনিয়া (৩৫), মোসা. শারমিন বেগম (৩২) এবং মনি আক্তার (৩৭)। তারা সবাই ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে নারী পুলিশের মাধ্যমে প্রধান আসামি সোনিয়ার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা একটি ছোট হ্যান্ডব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৭ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য তাৎক্ষণিকভাবে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয় এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে কিনা, তা তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে, ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে এমন অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মতলব উত্তরে মাদকবিরোধী পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক

Update Time : 08:47:58 am, Thursday, 16 April 2026