1:20 am, Wednesday, 22 April 2026

বিষপান রোগীর জরুরি সেবায় নেই ওয়াশের পাইপ, সিলেটে রেফার—মৌলভীবাজার সদর হাসপাতালে অব্যবস্থাপনা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে বিষপান করা রোগীদের জরুরি চিকিৎসা সেবায় মারাত্মক অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিশেষ করে শিশু রোগীদের ক্ষেত্রে প্রয়োজনীয় ওয়াশের পাইপ (পাকস্থলী পরিষ্কারের পানি সরবরাহ ব্যবস্থা) না থাকায় সময়মতো চিকিৎসা দিতে না পেরে রোগীদের সিলেটে পাঠানো হচ্ছে।

কর্তব্যরত এক চিকিৎসক জানান, “শিশুদের ওয়াশ করার জন্য প্রয়োজনীয় পাইপ এখানে নেই। তাই রোগীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করে দেওয়া হচ্ছে।”

ভুক্তভোগীদের অভিযোগ, বিষপান করা রোগীর ক্ষেত্রে দ্রুত পাকস্থলী ওয়াশ করা অত্যন্ত জরুরি হলেও এ ধরনের মৌলিক ব্যবস্থার অভাবে রোগীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। জরুরি মুহূর্তে অন্য জেলায় পাঠাতে গিয়ে সময় নষ্ট হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এদিকে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের পরিবেশও অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ রয়েছে। মেঝেতে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়, যা রোগী ও স্বজনদের জন্য অস্বস্তিকর ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।

স্থানীয় সচেতন মহল বলছেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে এমন জরুরি সেবার ঘাটতি অগ্রহণযোগ্য। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং ইমার্জেন্সি বিভাগের পরিবেশ উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জীবনরক্ষাকারী চিকিৎসা সেবায় এমন অব্যবস্থা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তিন বন্ধুর উদ্যোক্তার গল্প। 

বিষপান রোগীর জরুরি সেবায় নেই ওয়াশের পাইপ, সিলেটে রেফার—মৌলভীবাজার সদর হাসপাতালে অব্যবস্থাপনা

Update Time : 12:40:48 pm, Monday, 20 April 2026