6:19 am, Sunday, 19 April 2026

ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে নাটোরে এনসিপির প্রতিবাদ ও দোয়া মাহফিল সাধীন আলম হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ

  • Reporter Name
  • Update Time : 01:31:16 am, Sunday, 14 December 2025
  • 40 Time View

ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে নাটোরে এনসিপির প্রতিবাদ ও দোয়া মাহফিল

সাধীন আলম হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা ও তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপির উপজেলা শাখার আহবায়ক প্রভাষক আরিফুল ইসলাম তপুর সভাপতিত্বে এনসিপির উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাজদার রহমান, সদস্য সচিব মুনজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোনায়েম ইসলাম রুমী ও মাশরাফি বিন মোস্তফা সাফাতসহ স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে প্রভাষক আরিফুল ইসলাম তপু বলেন, শরীফ ওসমান হাদীর উপর হামলা গণতন্ত্র ও নাগরিক অধিকারের কণ্ঠ রোধের অপচেষ্টা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পরে শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন, পাল্টাপাল্টি বক্তব্য

ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে নাটোরে এনসিপির প্রতিবাদ ও দোয়া মাহফিল সাধীন আলম হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ

Update Time : 01:31:16 am, Sunday, 14 December 2025