খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই জন শিশুসহ ১০ জন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নৌ-বাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়।
মোংলা হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ৮ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শিশু দুজনের লাশ রামপাল স্বাস্থ্য কমপ্লক্সে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক, খুলনা 


















