8:16 pm, Saturday, 18 April 2026

কুয়াকাটায় ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক, অভিযানে গ্রেপ্তার ২

মোঃ জিহাদ হোসেন

পটুয়াখালী প্রতিনিধি

পর্যটন নগরী কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করেছে প্রশাসন। আটককৃতদের মধ্যে স্থানীয় পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জাকির (৪৪) রয়েছেন, যিনি ইয়াবা পরিবহনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাকিরের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

একই অভিযানে আটক অপর ব্যক্তি দুলাল (৪০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। কুয়াকাটাকে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

কুয়াকাটায় ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক, অভিযানে গ্রেপ্তার ২

Update Time : 09:01:39 am, Monday, 6 April 2026