6:22 pm, Saturday, 18 April 2026

টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।

তিনি জানান, একইদিন দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে খারাংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরি”-এর সহায়তায় সিএনজির ব্যাটারির নিচে অভিনব কায়দায় লুকানো কালো কসটেপ মোড়ানো ৪টি মিনি কার্টন থেকে মোট ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজির চালক দিলদার আহমেদ (৪২)-কে আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার পূর্ব মহিষখালীয়াপাড়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি খারাংখালী এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি সূত্রে আরও জানা যায়, মাদক পাচারের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মতলব উত্তরে মাদকবিরোধী পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

Update Time : 04:13:04 am, Friday, 17 April 2026