ঝালকঠির নলছিটিতে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন: এবং একই সঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন“যারা নির্যাতিত হয়েছেন তারা সম্মুখ সারিতে থাকবেন, আর যারা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নীরব ছিলেন তারা দ্বিতীয় সারিতে অবস্থান নেবেন।”
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটি পৌর অডিটোরিয়ামে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সদস্য সচিব সাইদুল কবির রানা।
এসময় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিন, সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজাদুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান, উপজেলা মহিলাদলের সভানেত্রী মনোয়ারা বেগম, পৌর সভানেত্রী হ্যাপী বেগম, পৌর সাধারণ সম্পাদিকা লাবনী আক্তারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Reporter Name 






















