সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষের সামনে থেকে বিপুল পরিমান মাদক ইয়াবা-মদ ও হেরোইনসহ খন্দকার হাফিজুর রহমান নামে মাগুরার এক যুবককে আটক করে এসবির সদস্যরা।
হাফিজুর রহমান নামের ওই যুবক মাগুরা জেলার, শ্রীপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আব্বাস উদ্দীনের ছেলে।
পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায় মঙ্গলবার (১২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে থেকে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
তার কাছ থেকে চার পিস ইয়াবা, এক বোতল মদ, সিগারেটের ভেতর লুকানো হেরোইন, চারটি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক আদালতের ভেতরে অবৈধ মাদকসহ প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
Reporter Name 























