6:09 pm, Saturday, 18 April 2026

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় মুসলিম নারীকে ধর্ষণ: মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 11:14:16 am, Friday, 29 August 2025
  • 34 Time View

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় মুসলিম নারীকে ধর্ষণ: মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার অন্যতম আসামি রিপন চন্দ্র রায়কে(২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রিপন চন্দ্র রায় রুহিয়া থানাধীন আসাননগর গ্রামের বাসিন্দা খীর মহন রায় এর ছেলে। থানা সূত্রে জানা যায়, রিপন চন্দ্র রায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৩২৩, ৪৪৮ ও ৫০৬ ধারায় একটি মামলা (নং ০৬/৬৪, তারিখ: ২৫/০৮/২০২৫) রুহিয়া থানায় দায়ের করা হয়। ঘটনার পর থেকে রিপন চন্দ্র রায় পলাতক ছিলেন। তবে রুহিয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে এবং অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারের পর রিপন চন্দ্র রায়কে পুলিশ এসকর্ট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, “নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”

তারিখ: ২৯ আগস্ট ২০২৫ ইং

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মতলব উত্তরে মাদকবিরোধী পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় মুসলিম নারীকে ধর্ষণ: মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : 11:14:16 am, Friday, 29 August 2025