নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু
শওকত আযাদ, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন কিশোরী নদীতে গোসল করতে নামে। গোসল শুরু করার পাঁচ মিনিট পর তারা নদীর গভীরে চলে যায় এবং ডুবে যেতে থাকে। এ সময় এক যুবক সাহসিকতার পরিচয় দিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে দুজনকে উদ্ধার করেন।
তবে পিংকি নামে আরেক কিশোরী নিখোঁজ ছিলো। দীর্ঘ চার ঘণ্টা খোঁজাখুঁজির পর ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত পিংকি চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
Reporter Name 























