6:10 pm, Saturday, 18 April 2026

১১ বছর পর নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলন: শীর্ষ দুই পদে লড়ছেন পাঁচ প্রার্থী   আব্দলওয়াদুদ নেত্রকোণা

  • Reporter Name
  • Update Time : 02:48:10 pm, Friday, 29 August 2025
  • 36 Time View

১১ বছর পর নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলন: শীর্ষ দুই পদে লড়ছেন পাঁচ প্রার্থী

আব্দলওয়াদুদ নেত্রকোণা

দীর্ঘ ১১ বছর পর শনিবার (৩০ আগস্ট) নেত্রকোণা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা শহরের প্রতিটি রাস্তা ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে। সকাল ১১টায় জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে সম্মেলন শুরু হবে।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি উপজেলা ও ৫টি পৌরসভায় মোট ১৫টি সাংগঠনিক ইউনিটির প্রত্যেকটির ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ১,৫১৫ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান সভাপতি, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক সাধারণ সম্পাদক এবং এস এম মনিরুজ্জামান দুদু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

পরবর্তীতে কমিটির মেয়াদ শেষ হওয়ায় জেলা কমিটি ভেঙে দিয়ে ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ডা. মো. আনোয়ারুল হক আহ্বায়ক এবং ডা. মো. রফিকুল ইসলাম হিলালী সদস্য সচিব ছিলেন।

এবারের সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক (ছাতা প্রতীক), জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক (চেয়ার প্রতীক)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— জেলা বিএনপির সদস্য সচিব ডা. মো. রফিকুল ইসলাম হিলালী (মাছ প্রতীক), যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু (ফুটবল প্রতীক), জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি প্রতীক)।

সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন।

উদ্বোধন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন আহমেদ।

দলীয় নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ বিরাজ করছে। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা স্বৈরাচার বিরোধী আন্দোলন, গতিশীল নেতৃত্ব ও যোগ্যতার ওপর জোর দিয়ে নেতাকর্মী ও কাউন্সিলরদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম এ আওয়াল সেলিম জানান, আগামীকাল কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। জেলা শহরের মোক্তারপাড়া মাঠে সম্মেলন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মতলব উত্তরে মাদকবিরোধী পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

১১ বছর পর নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলন: শীর্ষ দুই পদে লড়ছেন পাঁচ প্রার্থী   আব্দলওয়াদুদ নেত্রকোণা

Update Time : 02:48:10 pm, Friday, 29 August 2025