লৌহজংয়ে অবৈধ ড্রেজার বিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান, জরিমানা ও কারাদণ্ড
শেখ মোঃ লিখন ,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধ ড্রেজার ব্যবহার ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শুক্রবার (৩০ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত কুমারভোগ ইউনিয়নের খড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী একজনকে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ড্রেজার ব্যবহার ও অননুমোদিতভাবে জমির শ্রেণি পরিবর্তন রোধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 























