9:09 pm, Saturday, 18 April 2026

ময়মনসিংহের ভালুকায় মৃত মুরগির নাড়িভুড়ি মাছের খাবার হিসেবে ব্যবহার করায় ১০,০০০ টাকা জরিমানা জাকির হোসাইন রাজু  ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ৩০ আগস্ট ২০২৫, শনিবার 

  • Reporter Name
  • Update Time : 11:16:30 am, Saturday, 30 August 2025
  • 40 Time View

ময়মনসিংহের ভালুকায় মৃত মুরগির নাড়িভুড়ি মাছের খাবার হিসেবে ব্যবহার করায় ১০,০০০ টাকা জরিমানা

জাকির হোসাইন রাজু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

৩০ আগস্ট ২০২৫, শনিবার

ভালুকা (ময়মনসিংহ): মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর গুরুতর লঙ্ঘনের দায়ে ময়মনসিংহের ভালুকার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে একটি ফিশারিতে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট, ২০২৫) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়। ফিশারির মালিক গোলাম মোস্তফা মৃত মুরগির নাড়িভুড়ি মাছের খাদ্য হিসেবে ব্যবহার করছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

অভিযানের সময় দেখা যায়, মোস্তফার ফিশারিতে অস্বাস্থ্যকর উপায়ে পচনশীল মুরগির নাড়িভুড়ি সংরক্ষণ ও মাছকে খাওয়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড মৎস্য আইন, ২০২০ এর ৩১(২) ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণের আশঙ্কার কারণে তাৎক্ষণিকভাবে এই ফিশারি মালিককে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার মো. ইকবাল হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য খাতে যেকোনো ধরনের অনিয়ম এবং ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এবং কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

ময়মনসিংহের ভালুকায় মৃত মুরগির নাড়িভুড়ি মাছের খাবার হিসেবে ব্যবহার করায় ১০,০০০ টাকা জরিমানা জাকির হোসাইন রাজু  ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ৩০ আগস্ট ২০২৫, শনিবার 

Update Time : 11:16:30 am, Saturday, 30 August 2025