“একের রক্ত অন্যের জীবন,
রক্তই হোক আত্নার বাঁধন।”
এই স্লোগানকে বুকে ধারণ করে বাঁধনের পথচলা।
২০১৭ সালের ১৩ ডিসেম্বর হাওর জনপদের মানুষকে সচেতন ও পাশে দাঁড়াতে, রক্তদানে উদ্ধুদ্ধ করতে এবং স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে যাত্রা শুরু করা আমাদের ইউনিট, নিরবচ্ছিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়ে রক্তদানের মতো মহান কর্মে আত্মনিয়োগ করেছিল এক ঝাঁক তরুণ। সময়ের পরিক্রমায় আজ ২০২৫ খ্রিষ্টাব্দে বাঁধন, নেত্রকোণা সরকারি কলেজ ইউনিট, বিভাগীয় জোন-০১ এর অষ্টম বর্ষপূর্তি উদযাপন ও নবম বর্ষে পদার্পণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন❤🎉
বাঁধন, নেত্রকোণা সরকারি কলেজ ইউনিটের অষ্টম বর্ষ পূর্তি এবং নবম বর্ষে পদার্পণ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান আজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে কেন্দ্র করে ছিল—
🎂 কেক কাটা
🗣️ আলোচনা সভা
🎉 বিবিধ আয়োজন ও অভিজ্ঞতা শেয়ারিং
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ স্যার সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা বাঁধনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং মানবতার সেবায় সংগঠনটির নিরলস প্রচেষ্টাকে আন্তরিকভাবে স্বীকৃতি দেন।
আলোচনা পর্বে উপদেষ্টাবৃন্দ ইউনিটের শুরুর দিকের চ্যালেঞ্জ, অগ্রগতি ও অর্জনগুলো স্মরণ করেন, যা পুরো পরিবেশকে আরও অর্থবহ করে তোলে। পাশাপাশি অন্যান্য বাঁধনকর্মীরাও তাদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী, যেখানে বিজয়ীদের হাতে ক্রেস্ট প্রদান করেন সম্মানিত অধ্যক্ষ স্যার। এতে অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ, উৎসাহ এবং গর্বের মুহূর্ত তৈরি হয়।

সারা বাংলাদেশে বাঁধনের মাধ্যমে এখন পর্যন্ত ১২ লক্ষ ব্যাগ রক্ত সরবরাহ করা হয়েছে — আর আমরা তার গর্বিত একটি অংশ। এই পথচলা ভালোবাসার, আত্মত্যাগের এবং আশা ছড়ানোর।
একঝাঁক স্বপ্নবাজ তরুণ-তরুণীর বন্ধনে বাঁধা একটি পরিবার, যারা মানুষের জন্য বাঁচে, হাসে, এগিয়ে চলে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🙏
আমাদের ইউনিটের সকল সদস্য, উপদেষ্টা, শিক্ষকবৃন্দ, শুভানুধ্যায়ী ও রক্তদাতাদের প্রতি জানাই অকুণ্ঠ কৃতজ্ঞতা। এই পথচলায় আপনাদের সাথেই আমাদের শক্তি। চলুন, আরও এগিয়ে যাই মানবতার আলো ছড়াতে।
রক্তই হোক আত্মার আত্মীয়তা।❣️
Reporter Name 






















