6:09 am, Sunday, 19 April 2026

পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীকে ঘিরে নির্বাচনী হিসাব-নিকাশ। মোঃ মেহেদী হাসান (বাচ্চু )পটুয়াখালী : পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ, দুমকী

  • Reporter Name
  • Update Time : 11:13:11 am, Tuesday, 16 December 2025
  • 58 Time View

পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীকে ঘিরে নির্বাচনী হিসাব-নিকাশ।

মোঃ মেহেদী হাসান (বাচ্চু )পটুয়াখালী :

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ, দুমকী)

বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার (কুট্টি) পটুয়াখালী-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নভেম্বরের শেষ দিকে দুই পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করে।

জাপার কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রার্থী হতে পারেন বলে আলোচনা আছে। এ বিষয়ে তিনি বলেন, যেহেতু বেশ কয়েকবার তিনি এ আসন থেকে বিজয়ী হয়েছেন, সে ক্ষেত্রে জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচন করার আগ্রহ থাকতেই পারে। তবে সাংবিধানিক প্রক্রিয়ায় সব দলের অংশগ্রহণ নিশ্চিত এবং স্বাভাবিক পরিবেশ-পরিস্থিতি তৈরি হলে তিনি অবশ্যই নির্বাচনে অংশ নেবেন।

জেলা জামায়াতের আমির নাজমুল আহসান দলীয় মনোনয়নে প্রথমবারের মতো সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। এ ছাড়া গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম, এনসিপির জহিরুল ইসলাম, এবি পার্টির মেজর (অব.) আবদুল ওহাব মিনার গণসংযোগ চালাচ্ছেন। এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল হাসান বোখারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন, পাল্টাপাল্টি বক্তব্য

পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীকে ঘিরে নির্বাচনী হিসাব-নিকাশ। মোঃ মেহেদী হাসান (বাচ্চু )পটুয়াখালী : পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ, দুমকী

Update Time : 11:13:11 am, Tuesday, 16 December 2025