6:07 am, Sunday, 19 April 2026

দক্ষিণবঙ্গ প্রেসক্লাবের সদস্য হাফেজ খলিলুর রহমানের ইন্তেকালে শোক

  • Reporter Name
  • Update Time : 12:54:20 pm, Wednesday, 24 December 2025
  • 33 Time View

দক্ষিণবঙ্গ প্রেসক্লাবের সদস্য হাফেজ খলিলুর রহমানের ইন্তেকালে শোক

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী নিবাসী, দক্ষিণবঙ্গ প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক সংগ্রামের বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাফেজ মোঃ খলিলুর রহমান বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম হাফেজ খলিলুর রহমান ছিলেন একজন নিষ্ঠাবান, সাহসী ও পেশাদার সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন ও গণমানুষের কথা তুলে ধরার মাধ্যমে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণে সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

মরহুমের ইন্তেকালে দক্ষিণবঙ্গ প্রেসক্লাবের সভাপতি মামুন অর রশিদ নোমানী এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ বলেন, হাফেজ খলিলুর রহমান ছিলেন একজন দায়িত্বশীল ও নীতিবান সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনে তিনি সবসময় সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তাঁর অবদান দক্ষিণবঙ্গ প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ আজীবন স্মরণ করবে।

আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন—আমিন।

দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

সকল সদস্যদের পক্ষে

সভাপতি: মামুন অর রশিদ নোমানী

সাধারণ সম্পাদক: আসাদুজ্জামান মুরাদ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন, পাল্টাপাল্টি বক্তব্য

দক্ষিণবঙ্গ প্রেসক্লাবের সদস্য হাফেজ খলিলুর রহমানের ইন্তেকালে শোক

Update Time : 12:54:20 pm, Wednesday, 24 December 2025