যশোর-৪: বিএনপির মনোনয়ন মতিয়ার ফারাজির
মালিকুজ্জামান কাকা
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। এর আগে এ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছিল বাঘারপাড়া উপজেলা বিএনপির কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুবকে। শুধু তাই নয়, গত ২৩ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও তার ছেলে ফারহান সাজিদ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার রাতে প্রার্থী পরিবর্তনের খবর আসে।
এ বিষয়ে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান বলেন, রাত ১২টার দিকে তাকে কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়েছিল। পরে অফিসে কর্মরত বেলায়েত হোসেন মনোনয়নপত্র ও অঙ্গিকারনামা হাতে দিয়েছেন। তবে শেষ মূহুর্তে পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, মূলত যতটুকু জানতে পেরেছি, টিএস আইয়ুব সাহেবের ব্যাংকের ঋণখেলাপ রয়েছে। এ কারণে নির্বাচনে প্রার্থী হতে বাধা রয়েছে। এজন্য প্রার্থী পরিবর্তন করা হতে পারে বলে মনে করেন ফারাজি মতিয়ার রহমান।
এর আগে বিএনপির মনোনয়ন পাওয়ার চূড়ান্ত চিঠি পান টিএস আইয়ুব, যা ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে ফারাজি মতিয়ার রহমানের চিঠিও ফেসবুকে প্রকাশ পায়। বিষয়টি নিয়ে ধ্রুবজাল সৃষ্টি হয়। শেষমেষ মতিয়ার রহমান বিষয়টি স্পষ্ট করেন। ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বা তার ঘনিষ্টজনরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
Reporter Name 






















