2:53 am, Sunday, 19 April 2026

নীলফামারীতে বুড়ি তিস্তা ব্যারেজ আনসার ক্যাম্পে ভাঙচুর ও লুটপাট মনোয়ারুল ইসলাম রংপুর প্রতিনিধিঃ

  • Reporter Name
  • Update Time : 09:05:27 am, Friday, 2 January 2026
  • 51 Time View

নীলফামারীতে বুড়ি তিস্তা ব্যারেজ আনসার ক্যাম্পে ভাঙচুর ও লুটপাট

মনোয়ারুল ইসলাম রংপুর প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা ব্যারেজ এলাকায় অবস্থিত আনসার ক্যাম্পে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল প্রায় ৫টার দিকে স্থানীয় জনগোষ্ঠীর একটি দল ক্যাম্পে হামলা চালায়।

সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ক্যাম্পের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এ সময় আনসার সদস্যদের জন্য সংরক্ষিত রেশন সামগ্রীসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় তারা।

ঘটনার সময় ক্যাম্প এলাকায় সেনাবাহিনীর আনুমানিক ২৫–৩০ জন সদস্য এবং পুলিশের একটি টহল দল উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

ভাঙচুরের ঘটনার সময় নিরাপত্তাজনিত কারণে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্যাম্প এলাকা ত্যাগ করেন। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার খবর পেয়ে রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস) এবং নীলফামারী জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্যাম্পের ক্ষয়ক্ষতি ও লুটপাট হওয়া মালামালের বিষয়টি সরেজমিনে দেখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন, পাল্টাপাল্টি বক্তব্য

নীলফামারীতে বুড়ি তিস্তা ব্যারেজ আনসার ক্যাম্পে ভাঙচুর ও লুটপাট মনোয়ারুল ইসলাম রংপুর প্রতিনিধিঃ

Update Time : 09:05:27 am, Friday, 2 January 2026