8:11 pm, Saturday, 18 April 2026

অডিও ভাইরাল নিজে ও ছেলের নিরাপত্তা নিয়ে কর্নেল অলির উদ্বেগ, নেতা-কর্মীদের দিলেন সতর্কবার্তা

  • Reporter Name
  • Update Time : 06:29:54 am, Sunday, 4 January 2026
  • 95 Time View

অডিও ভাইরাল

নিজে ও ছেলের নিরাপত্তা নিয়ে কর্নেল অলির উদ্বেগ, নেতা-কর্মীদের দিলেন সতর্কবার্তা

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম নির্বাচনী প্রচারণার সময় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। এ সংক্রান্ত একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া প্রায় ২ মিনিট ৪৪ সেকেন্ডের ওই অডিওতে কর্নেল অলিকে বলতে শোনা যায়, গণসংযোগ ও মিছিলের সময় অন্তত ১০–১৫ জন পরিচিত ও বিশ্বস্ত লোক তাকে এবং তার ছেলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে ঘিরে রাখবে। মিছিলের সামনে ও পেছনে লোক রাখার পাশাপাশি অপরিচিত বা সন্দেহভাজন কেউ যেন কাছাকাছি আসতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

অডিও বার্তায় কর্নেল অলি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যত্রতত্র মব সৃষ্টির কারণে পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে এবং সামনে আরও অস্থিরতা ও রক্তপাত বাড়তে পারে। তাই সবাইকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

এছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘মিছিল চলাকালে যেন কোনো মোটরসাইকেল সামনে বা পেছন দিয়ে ক্রস করতে না পারে। প্রয়োজনে কয়েকজন লোক দিয়ে মোটরসাইকেলগুলো ঘিরে রাখতে হবে এবং মিছিল শেষ হওয়ার পরই সেগুলো চলাচল করতে পারবে।’

অডিওটির সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে আমাদের নেতা কর্নেল অলি আহমদ নির্বাচনী প্রচারণার সময় সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। এটি সম্পূর্ণ নিরাপত্তাজনিত সতর্কবার্তা।’

উল্লেখ্য, কর্নেল অলি আহমদের পৈতৃক বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকায়। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে সরকার তাকে গানম্যানও প্রদান করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন পিটিভিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

অডিও ভাইরাল নিজে ও ছেলের নিরাপত্তা নিয়ে কর্নেল অলির উদ্বেগ, নেতা-কর্মীদের দিলেন সতর্কবার্তা

Update Time : 06:29:54 am, Sunday, 4 January 2026