8:11 pm, Saturday, 18 April 2026

নেত্রকোনা-৪ আসনে বাবর ও তাঁর স্ত্রীর মনোনয়ন বৈধ

  • Reporter Name
  • Update Time : 03:24:21 am, Sunday, 4 January 2026
  • 112 Time View

নেত্রকোনা-৪ আসনে বাবর ও তাঁর স্ত্রীর মনোনয়ন বৈধ

নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্যসংখ্যক ভোট অর্জন করেছিলেন।

এবার নেত্রকোনা-৪ আসনে মোট তিনজন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাহমিনা জামান শ্রাবণী ছাড়া অন্য দুই নারী প্রার্থী হলেন সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। যাচাই-বাছাইয়ে সিপিবির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া এ আসনে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

ছবিঃ লুৎফুজ্জামান বাবর ও তাঁর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

নেত্রকোনা-৪ আসনে বাবর ও তাঁর স্ত্রীর মনোনয়ন বৈধ

Update Time : 03:24:21 am, Sunday, 4 January 2026