10:00 pm, Saturday, 18 April 2026

ঝিনাইদহে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

  • Reporter Name
  • Update Time : 12:52:13 pm, Monday, 5 January 2026
  • 73 Time View

ঝিনাইদহে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত

বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমিন উদ্দিন, শৈলকুপা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল জলিল, মহেশপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহিদুল ইসলাম এবং হরিণাকুন্ডু উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাসিবুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, নির্বাচন পরিচালনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় গ্রাম প্রতিরক্ষা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভিডিপি সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঝালকাঠিতে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

ঝিনাইদহে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Update Time : 12:52:13 pm, Monday, 5 January 2026