ধর্মপাশায় দরিদ্র কৃষকের মাঝে সবজি বীজসহ কৃষি উপকরণ বিতরণ।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ সুনামগঞ্জ জেলার হাওর (জলাভূমি) এলাকার দরিদ্র জনগোষ্টির জীবন-জীবিকা বহুমুখীকরণ ও জলবায়ু সহনশীল (ইএলএসআরপি) Expanding the livelihoods and strengthening the resilient of poor households living in wetlands (Haor) in Sunamgonj District (ELSRP) প্রকল্পের উদ্যোগে ও জার্মান বেসরকারি সংস্থা Andheri Hilfe এর অর্থায়নে চামরদানি, জয়শ্রী, সুখাইর রাজাপুর উত্তর এবং বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে কিচেন গর্ডেন প্যাকেজে ২৫০জন কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজসহ উপকরণ যেমন ১০ প্রকার সবজি বীজ, ২টি বেরা দেওয়ার জাল, ১টি বর, ১টি কুদাল, ১টি ঝর্ণা, ৪টি বাঁশ, ৬টি জিও ব্যাগ ।
মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যা ৩টা পর্যন্ত ময়মনসিংহ অঞ্চলের ধর্মপাশা কারিতাসের ELSRP গ্রুপ এই বিতরণ কার্যক্রম বাস্থবায়ন করে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃকবির হোসেন, ধর্মপাশা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শাওন পুদ্দার ও ধর্মপাশা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়া, ধর্মপাশা কারিতাসের ELSRP প্রকল্পের মাঠ সহায়ক মোঃ কামরুজ্জমান, এম এ মাসুদ, মজিবুর রহমান, তরুন চাম্বুগঙ্গ, নিটু রিচিল, দপর্ন দফো,নিরুপমা রংদি,রত্না মানখিন ও স্থানীয় উপকার ভোগীরা।
ধর্মপাশা উপজেলা প্রতিনিধি 























