6:49 pm, Saturday, 18 April 2026

শ্রীপুরে অজ্ঞাত ষাটোর্ধ বৃদ্ধের মরদেহ উদ্ধার 

মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে ষাটোর্ধ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর এলাকার লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপর থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয় নাকোল পুলিশ ক্যাম্প। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোরাননগর এলাকায় লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, রাতে কোন চলন্ত গাড়ির সাথে দূর্ঘটনায় ওই ব্যক্তিটির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির কোন পরিচয় পাওয়া যাইনি।

এ ব্যাপারে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান জানান, উনি আমার ইউনিয়নের বাসিন্দা না। তার মরদেহটি স্থানীয়রা পড়ে থাকে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তিটি প্রতিবন্ধী বলে অনুমান করা যায়। তবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মাহফুজার রহমান
শ্রীপুর, মাগুরা
০১৭৫০০৬৪২০৩
১২/০৩/২০২৬

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

শ্রীপুরে অজ্ঞাত ষাটোর্ধ বৃদ্ধের মরদেহ উদ্ধার 

Update Time : 11:16:48 am, Thursday, 12 March 2026