যুবদল নেতা নুরনবী মোল্লার উদ্যোগে ৫ নং ওয়ার্ডে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন যুবদল নেতা নুরনবী মোল্লা।
সম্প্রতি আয়োজিত এই কার্যক্রমে এলাকার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই চিনি, আলু, পেয়াজ নুডুলস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।
এসময় নুরনবী মোল্লা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
৫ নং ওয়ার্ড যুবদল সভাপতি হাবিব প্রধানের সঞ্চালনায় ও হাজী আব্দুর রশীদ মোল্লার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম প্রধান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফারুক হোসেন মোল্লা, কাদির মোল্লা, ইব্রাহিম মোল্লা, শিপন কাজী, আলী হোসেন সরকার, ইমন মোল্লা, স্বপন প্রধান সহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার 


















