8:31 pm, Saturday, 18 April 2026

পথ শিশুদের নিয়ে ব্যতিক্রমী মেহেদী উৎসব অনুষ্ঠি

পথ শিশুদের নিয়ে ব্যতিক্রমী মেহেদী উৎসব অনুষ্ঠিত

মোঃ খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:

বগুড়া সুবিধাবঞ্চিত পথ শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে “পথ শিশুদের মেহেদী উৎসব” সফলভাবে সম্পন্ন হয়েছে। মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন (ABDF) এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয় বিভিন্ন বয়সী পথশিশুরা।

অনুষ্ঠানে শিশুদের হাতে নান্দনিক নকশায় মেহেদী পরিয়ে দেওয়া হয়, পাশাপাশি তাদের সাথে আনন্দঘন সময় কাটান স্বেচ্ছাসেবকরা। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে শিশুদের হাসি ও উচ্ছ্বাসই হয়ে ওঠে প্রধান আকর্ষণ।

আয়োজকরা জানান, ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং শিশুদের মনে আনন্দ ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে।

উল্লেখ্য, আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে রক্তদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

পথ শিশুদের নিয়ে ব্যতিক্রমী মেহেদী উৎসব অনুষ্ঠি

Update Time : 05:36:07 am, Thursday, 19 March 2026