8:08 pm, Saturday, 18 April 2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব বিশ্বের প্রায় সব দেশেই পড়েছে।

ফরিদপুর প্রতিনিধি

এর ফলে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে বাংলাদেশ সরকার এখনো তেলের দাম বাড়ায়নি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার টেকনিক্যাল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “খোঁজ নিয়ে দেখেন—পৃথিবীর প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশ সরকার, বিএনপি সরকার তেলের দাম বাড়ায়নি। দেশে তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছে। আবার অনেক মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছেন। একবারের জায়গায় পাঁচবারও তেল নিচ্ছেন। এতে বাজারে কৃত্রিম সংকটের পরিবেশ তৈরি হচ্ছে।”

তিনি আরও বলেন, “সালথা-নগরকান্দা এলাকায় এবার পেঁয়াজের ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য পান, সেদিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষকদের সুবিধার্থে সরকার সবসময় সচেষ্ট রয়েছে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, সালথা থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব বিশ্বের প্রায় সব দেশেই পড়েছে।

Update Time : 07:33:22 am, Sunday, 5 April 2026