6:38 pm, Saturday, 18 April 2026

কক্সবাজার চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকারী চাঁদাবাজ গ্রেফতার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট কেন্দ্রিক অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।

চকরিয়া থানা পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চিংড়ি ঘের এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চরণদ্বীপ এলাকার একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের হয়ে ঘের থেকে চাঁদা উত্তোলনকারী অন্যতম প্রধান সদস্য মোক্তার হোসেন (৩০) গ্রেফতার হন।

গ্রেফতারকৃত মোক্তার হোসেন চিরিংগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোজাহের আহম্মদ (প্রকাশ বাইগ্যা) এবং মাতার নাম রহিমা খাতুন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট কেন্দ্রিক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে নজরদারিতে রেখে পরিকল্পিত অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ জানান, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ‘হোয়াইট গোল্ড’ খ্যাত চিংড়ি শিল্পকে সুরক্ষিত রাখতে প্রকৃত মৎস্য চাষীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মতলব উত্তরে মাদকবিরোধী পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

কক্সবাজার চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকারী চাঁদাবাজ গ্রেফতার

Update Time : 01:14:36 pm, Monday, 6 April 2026