6:40 pm, Saturday, 18 April 2026

বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংঙ্গারচর শাখার শুভ উদ্বোধন 

মোঃ মাহফুজ আলম মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের ব্যাংকিং সেবা সহজলভ্য করতে এই শাখা চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের মহা ব্যবস্থাপক মোঃ ফাতেহ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের নীরিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর জেলা শাখার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের উপ মহাব্যবস্থাপক, খন্দকার নাহিদ হোসেন, ছেংঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াসিন,

মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি খাতে সহজ শর্তে ঋণ প্রদান ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

নতুন এই শাখা চালুর ফলে ছেঙ্গারচর ও আশপাশের এলাকার কৃষকরা এখন থেকে সহজেই কৃষি ঋণ, সঞ্চয় ও অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে করে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি এবং এলাকার সাধারণ জনগণ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মতলব উত্তরে মাদকবিরোধী পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংঙ্গারচর শাখার শুভ উদ্বোধন 

Update Time : 03:21:39 pm, Tuesday, 7 April 2026