6:41 pm, Saturday, 18 April 2026

দিনাজপুরে পরকিয়ার জেরে হত্যাকাণ্ড: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর কুরিটাকিয়া বাজার এলাকার বাসিন্দা নুরল ইসলাম তার ভাই হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত মহসিনের স্ত্রী মল্লিকা খাতুন এবং তার স্বামীর বন্ধু মমিনুল ইসলামের মধ্যে গোপন সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় কাহারোল থানায় এফআইআর নং-৩ ও জিআর নং-১০২ মামলা দায়ের করা হয়, যার বয়স প্রায় সাড়ে তিন বছর।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর আসামিরা গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তি দিলেও পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। একই সাথে তারা আপোষ ও মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়।

নিহত মহসিনের মা মেরিনা বেগম জানান, গোপন সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার পর পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ২০২২ সালের ৭ ডিসেম্বর গভীর রাতে পরিকল্পিতভাবে মহসিনকে হত্যা করে দূরের একটি বাঁশবাগানে ফেলে রাখা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং আসামিদের গ্রেফতার করে।

নিহতের শিশু পুত্র, কুড়িটাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মাশরাফি মাহিম তার বাবার হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেছে। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক বাসিন্দাও অভিযুক্তদের অনৈতিক কার্যকলাপ ও একত্রে বসবাসের বিষয়টি উল্লেখ করে এই হত্যার সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পরিবারের সদস্যরা আরও জানান, দীর্ঘদিন ধরে মামলার ব্যয়ভার বহন করতে গিয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাই ন্যায়বিচার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মহামান্য আদালতের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

দিনাজপুরে পরকিয়ার জেরে হত্যাকাণ্ড: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের

Update Time : 11:29:36 am, Friday, 10 April 2026