8:11 pm, Saturday, 18 April 2026

ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মতলব প্রতিনিধি মোঃ মাহফুজ আলম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফারুক আহম্মেদ।

অনুষ্ঠানটি ছিল আবেগঘন পরিবেশে ভরপুর। দীর্ঘ পাঁচ বছরের স্মৃতি—ভোরবেলা ক্লাসে যাওয়া, শিক্ষকদের শাসন ও স্নেহ, বিদ্যালয়ের মাঠে খেলাধুলা, টিফিনের আড্ডা—সবকিছুই বিদায়ের মুহূর্তে শিক্ষার্থীদের মনে ভেসে ওঠে। বিদায় বেলায় অনেকের চোখে অশ্রু ঝরলেও, আগামীর স্বপ্ন নিয়ে তাদের মুখে ছিল আশাবাদের হাসি।

শিক্ষকদের পক্ষ থেকেও ছিল আবেগঘন বিদায়। প্রিয় ছাত্রছাত্রীদের বিদায় জানাতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক জনাব ওয়াদুদ মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বপন গাজী, নুরনবী মোল্লা, ইমন মোল্লা ও জুম্মানসহ অন্যান্যরা। এসময় বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বলেন,

“আজকের এই বিদায়ের দিনে তোমাদের জন্য রইলো শুভকামনা। তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে—এই প্রত্যাশা করছি।”

এসময় শিক্ষার্থীদের বিদায়ের পাশাপাশি দুইজন সিনিয়র শিক্ষকেরও বিদায় সংবর্ধনা দেওয়া হয় একই মঞ্চে।

অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় এবং তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Update Time : 09:30:08 am, Thursday, 16 April 2026